বড়দিন আসলে সবার কিনা..

আজ আটটা তিরিশের ভিড়টা বাঘাযতীনে নেই |
কলু, দোকান বন্ধ করবে |
মাংসের ছাঁট, চর্বি গিলছে রোগাটে কুকুরটা |
হিংস্র সে | সে ক্ষুধার্ত |
হাতে পায়ে ছিঁড়ে নিচ্ছে চর্বির দলা |
আজ বড়দিন |
কলু যাবে মির্জা গালিব স্ট্রীটে |
ওখানে কয়েক ঘর মুসলমান বন্ধু আছে কলুর |
গালিবের কাব্যরসটা ওদের নেই ;
সুরারসটা আছে |
বড়দিন, আসলে সবার কিনা..

গায়ে মির্জাপুরী চাদর, স্নিগ্ধ কুড়ি বছরের এই মেয়েটি |
সোনারপুরের এই ব্রাহ্মণ সন্তান, উচ্চাকাঙ্ক্ষী ;
আকাঙ্ক্ষা, হতে হবে, Upper Class Bong.
এবার বড়দিন কাটবে বন্ধুদের সঙ্গে, Anglo-Adventure- এ |
Trinca's কিংবা Magnolia, affordable নয় তো,
ভরসা সেই KFC.
দেড়শ টাকায়, ক্ষিদে চেপে এগোনো |

"একটু দাঁড়া !  আমার after dinner একটা Marlboro লাগেই..!"
" আমরা এগোলাম, তুই আয়.."
এই মেয়েটির cigarette-এ, আগুন দিল কলু |
চারজন, তার দোকানে কাজ করে, 
মাংসওয়ালা নয় সে মোটেই !
Corporate কলুর এই romantic advance এর প্রত্যুত্তর, "thank you"?
পরের ঘটনাটা ঘটালো কলুই..
সুরাসিক্ত কলুকে সঙ্গ দিল তার গালিবসুলভ বেসামাল য়ার দোস্ত |
ঘটনা?
ছোট্ট | সাজানো |

বড়দিন আসলে সবার কিনা..


Comments