সিনাইয়ের ওপারে

 পাঁচিল উঠে গেছে। এপারে আমি আটকে।
চাদরের তলায় লুকিয়ে তোমায় লিখি।
পা ধরে টেনে নেয় জল্লাদরা।
কবিতা শেষ হয় না। শুধু রক্তপাতে লাল হয় অক্ষর।
ভালবাসার টুঁটি টিপে সমাজ ধর্মীয় স্লোগান গর্জায়।
ধর্মহীন ছেলেটা মৃতপ্রায়।
আর মেয়েটি, ধর্ষিতা। দুঃসাহসের শাস্তি।
ধর্মডঙ্কা বাজছে।
পাঁচিল উঠে গেছে। এপারে আমি আটকে।
ওপারে থাকা তুমির কথা লিখি।
চাদরের মুড়ি আড়ালে।

Comments